Tuesday, March 24, 2026

বিশ্বকাপ জয়ে ডাবল সেলিব্রেশন মেসির বাড়িতে, উপস্থিত বন্ধু সুয়ারেজ

Date:

Share post:

গত রবিবার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরে উৎসবে ডুবে রয়েছেন লিওনেল মেসিরা। বন্ধু মেসির সঙ্গে বিশ্বকাপ জয়ের মুহূর্ত ভাগ করে নিতে এবং ক্রিসমাস উদযাপন করতে সপরিবারে আর্জেন্তিনায় পৌঁছে গিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার উরুগুয়ের তারকা নিজের প্রাইভেট জেটে বুয়েনস আইরেস পৌঁছে রওনা হন রোজারিওর উদ্দেশে। সেখানে সপরিবারে এলএম টেনের বাড়িতে গিয়ে ওঠেন সুয়ারেজ। এদিন বন্ধু সুয়ারেজের সঙ্গে নিজের একটি ছবি পোস্টও করেন লিও।

জানা গিয়েছে, এবারের ক্রিসমাসটা সুয়ারেজ ও তাঁর পরিবারের সদস্যরা মেসির বাড়িতেই কাটাবেন। বিশ্বসেরা ফুটবলারের ছেলেবেলা কেটেছে রোজারিওতেই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, সুয়ারেজ তাঁর এক সন্তানের হাত ধরে মেসির বাড়িতে হাজির হয়েছেন। উরুগুয়ের তারকা স্ট্রাইকারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সোফিয়া বলবি এবং তাঁদের দুই সন্তান। মেসি ও সুয়ারেজের পরিবারের মধ্যে খুব ভাল সম্পর্ক। দু’জনে যখন বার্সেলোনায় সতীর্থ ছিলেন, তখন থেকেই দুই তারকার পরিবারের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। বার্সেলোনার হয়ে ছ’টি মরশুম একসঙ্গে খেলেছেন মেসি ও সুয়ারেজ। পরবর্তী কালে দু’জন ক্লাব বদলে ফেললেও বন্ধুত্বে ছেদ পড়েনি। চলতি বছর ইবিজা দ্বীপে দুই তারকার পরিবার একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন।


Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...