Monday, June 1, 2026

‘সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চিন’: মন্তব্য চিনা বিদেশমন্ত্রীর

Date:

Share post:

ভারত ও চিন (India China) দুজনেই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার একথাই বললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)। তিনি জানান, চিন ও ভারত কূটনৈতিক ও সামরিক দিক থেকে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভারতের সঙ্গে কাজ করতে সর্বদা প্রস্তুত।

উল্লেখ্য, একদিকে কোভিডের (Covid) বাড়বাড়ন্ত এবং অন্যদিকে সীমান্ত নিয়ে বিবাদ। দুই মিলিয়েই চিন নিয়ে চিন্তা বাড়ছে ভারতের। সম্প্রতি চিনের লাল ফৌজ অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টর (Tawang Clash) দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। ৩০০ সেনাকে মেরে ফেরত পাঠিয়ে দেয় ভারতীয় সেনা (Indian Army)। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বেড়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, আকাশপথেও বাড়ানো হয়েছে নজরদারি। এই পরিস্থিতিতেই ভারতের সঙ্গে টানাপোড়েন নিয়ে মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

গত ২০ ডিসেম্বর ভারত-চিন সীমান্তের কাছে চুসুল-মল্ডো অ়ঞ্চলে ১৭ তম কর্পস কম্য়ান্ডার স্তরের বৈঠক হয়। বৈঠকে দুই দেশই সীমান্তে শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সম্মতি জানায়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, দুই দেশ আগামীদিনেও সেনাস্তরীয় ও কূটনৈতিক স্তরে আলোচনা বজায় রাখবে। সীমান্ত নিয়ে যে বিরোধ রয়েছে, তাও স্বীকার করে নিয়ে দুই দেশ সেই সমস্যা দ্রুত মিটিয়ে নেওয়ার প্রস্তাবে সায় দেয়।

 

 

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...