Wednesday, June 24, 2026

প্রথমে ডাকাতি পরে খু*ন! উত্তরপ্রদেশের দম্পতির মৃ*ত্যুতে অভিযুক্ত ১২ বছরের বালক!

Date:

Share post:

বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, পরে প্রমাণ লোপাটের জন্য পরিকল্পনামাফিক খুন। গোটা ঘটনাটির ছক কষেছে মাত্র ১২ বছরের একটি ছেলে। যা দেখে হতভম্ব উত্তরপ্রদেশ পুলিশ।শনিবার ওই বালককে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন:বড়দিনের সকালে লালন শেখের বাড়িতে CID-র ফরেনসিক টিম, সংগ্রহ করলেন নমুনা   

গত ২০ নভেম্বরের। গাজিয়াবাদে একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক বৃদ্ধ দম্পতির দেহ। বাড়ির আসবাবপত্র ছিল ছড়ানো-ছিটানো। ৬০ বছর বয়সি ইব্রাহিম ছিলেন ব্যবসায়ী। তাঁকে দেখা যায় বাড়ির ভিতরে মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁর স্ত্রী হাজরার দেহ মেলে শৌচাগারে। এই ঘটনার তদন্তে নেমে প্রায় এক মাস পর অভিযুক্তদের খুঁজে বের করল পুলিশ। তদন্তে উঠে আসে এই ডাকাতি এবং খুনের নেপথ্যে রয়েছে দম্পতির খুব পরিচিত এক বালক। তার সহযোগীরাও সবাই তারই বয়সি।

তদন্তে নেমে পুলিশ জানাতে পারে , গোটা ঘটনার পেছনে রয়েছে মাত্র ১২ বছরের একটি ছেলে। ওই বালক জানত ইব্রাহিমের অনেক টাকা। সেই টাকার লোভে তাঁর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে সে। সঙ্গে নেয় তিন বন্ধুকে। প্রথমে তাদের পরিকল্পনার মধ্যে ডাকাতির বিষয়টিমই ছিল মূল। কিন্তু প্রমাণ লোপাটের জন্য ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে খুন করতে বাধ্য হয় ওই বালক ও তাঁর সঙ্গীরা। বৃদ্ধকে গলায় কাপড়ের প্যাঁচ দিয়ে মারা হয়।

ধৃত তিন বালকের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে সোনার গয়না এবং মোবাইল ফোন। আরও এক বালককে খুঁজছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...