Friday, May 15, 2026

Jammu & Kashmir: ভূস্বর্গে বড়সড় নাশক*তার ছক বানচাল! উরিতে বিশাল অ*স্ত্র ভাণ্ডারের হদিশ

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বড়সড় পাক নাশকতার ছক বানচাল করে দিল যৌথ সেনা। রবিবার উরি সেক্টর (Uri Sector) থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে কাশ্মীর পুলিশ (Kashmir Police) ও সেনা (Army)। গত দেড় বছরে এত সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলে দাবি তাঁদের।

রবিবার কর্নেল মণীষ পুঞ্জ জানান, আটটি একে ৭৪ রাইফেল, ২৪টি ম্যাগজিন, ৫৬০টি তাজা রাইফেলের গুলি, ১২টি চিনা পিস্তল ও ২৪টি ম্য়াগজিন, ২২৪টি পিস্তলে তাজা কার্তুজ, ১৪টি পাকিস্তানি-চিনা গ্রেনেড, বেলুন সহ ৮১টি পাকিস্তানি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ৫ ব্যাগ গমও। পুলিশ সূত্রে খবর, বছর শেষে পর্যটকে ঠাসা ভূস্বর্গে বড়সড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা। তবে যৌথ বাহিনীর চেষ্টায় তা বানচাল হয়ে যায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে উরি সেক্টরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। তারপরই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

তবে নববর্ষের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে। তবে ঠিক কী উদ্দেশে সেই এত বিপুল অস্ত্র মজুত করা হয়েছিল এলাকায়? তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...