Thursday, June 25, 2026

বড়দিনের আনন্দে মাতল হুগলি

Date:

Share post:

বড়দিনের আনন্দে মাতল হুগলির বিস্তীর্ণ অঞ্চল। ব্যান্ডেল চার্চে সাধারণ মানুষের প্রবেশাধিকার না থাকলেও গঙ্গার ধার-সহ চার্চ সংলগ্ন এলাকায় পিকনিক করতে আসা মানুষের ভিড় ছিল যথেষ্ট।

বড়দিনের উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে আট থেকে আশি মেতে ওঠে বড়দিনের আনন্দে। যদিও ব্যান্ডেল চার্চে এদিন সাধারণে মানুষের প্রবেশাধিকার না থাকলেও চার্চ সংলগ্ন গঙ্গার ধারে পিকনিক করতে আসা মানুষের ভিড়ে ঠাসা ছিল। এছাড়াও এদিন চন্দননগরের স্ট্যান্ডে প্রচুর মানুষ বড়দিনের আনন্দ উপভোগ করেন। সেখানকার গির্জা, পাতালঘর, ফ্রেঞ্চ মিউজিয়াম দেখতেও শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও বহু পর্যটক আসেন। এছাড়াও শ্রীরামপুর, চুঁচুড়া, উত্তরপাড়া, সিঙ্গুর, দিয়ারা, পাণ্ডুয়া আরামবাগ তারকেশ্বরেও প্রচুর জনসমাগম যায়।


 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...