Thursday, June 25, 2026

ফরএভার মিসেস ইন্ডিয়া রানার আপ বাংলার মেয়ে পূজা নাগ !

Date:

Share post:

জাতীয় স্তরে সুন্দরী প্রতিযোগিতায় (National level beauty pageant) খেতাব জিতলেন বাংলার মেয়ে পূজা নাগ (Puja Nag) । সংসার সামলে নিজের স্বপ্ন সত্যি করার দৌড়ে শুধু নিজের পরিবার বা এলাকার নয় রাজ্যের নাম উজ্জ্বল করলেন পূজা নাগ (Puja Nag)। ফরএভার মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতার (Forever Mrs. India Beauty Pageant) ফাইনালি প্রথম রানার আপ হিসাবে মুকুট জিতলেন তিনি।

গত ১৮ ডিসেম্বর জয়পুরের ম্যারিয়ট হোটেলে (Jaipur Marriott Hotel) ‘ফরএভার স্টার ইন্ডিয়া’ র (Forever Star India) তরফ থেকে জাতীয় স্তরে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিস, মিসেস এবং টিন ২০২২-এর গ্র্যান্ড ফিনালেতে (Grand Finale) দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। মিসেস ক্যাটাগরিতে মোট ৭৫ জন মডেল তাঁদের প্রতিভা এবং সৌন্দর্য বিচারকদের সামনে তুলে ধরেন। এই বিউটি পেজেন্টে (beauty pageant) রাজ্য স্তরের প্রতিযোগিতায় সেপ্টেম্বর মাসে বিজয়ী হয়েছিলেন বাংলার মেয়ে পূজা নাগ। এবার জয়পুরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রথম রানার আপ হিসেবে বাংলার মুখ উজ্জ্বল করলেন পূজা নাগ।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...