Monday, April 6, 2026

দেবের ‘প্রজাপতি’ নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

Date:

Share post:

নন্দনে শো পায়নি দেব (Dev) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছবি ‘প্রজাপতি’ (Projapoti)। তা নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। সুর চড়িয়েছেন দুই দলেরই রাজনৈতিক নেতারা।বলা যেতে পারে শীতের মরসুমে  উত্তাপ বাড়াচ্ছে ‘প্রজাপতি- রাজনীতি’।গত রবিবারই বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।যদিও সোমবার সিনেমার প্রযোজক তথা অভিনেতা তৃণমূল সাংসদ দেব বিষয়টি নিয়ে সৌজন্যের রাজনীতির পরিচয় দিয়েছেন। কিন্তু  তাঁর দলের অন্য নেতারা বাঁকা কথা বলতে ছাড়ছেন না।

সোমবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য, বির্তক তৈরি করে অনেক সময় এই সিনেমাগুলিকে প্রচারে আনা হয়। তাঁর বক্তব্য, “মিঠুন চক্রবর্তী এতটাই ফ্লপ অভিনয় করেছেন যে, দেবকে বলতে হচ্ছে। দেব বুঝতে পারেননি মিঠুন দা ডুবিয়ে দেবে। তাই এসব করে প্রচারের আলোয় আনতে হচ্ছে। মিঠুনকে সিনেমায় নেওয়া দেবের আত্মঘাতী সিদ্ধান্ত। টনিকে পরান বন্দ্যোপাধ্যায় অভিনয় মিঠুনকে দশ গোল দেবে।” সবমিলিয়ে ‘প্রজাপতি’ নিয়ে কুণালের মন্তব্যে বাড়তি উত্তাপ যোগ হল বলে মনে করছেন ওয়াকিবহালমহল।

 

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...