Sunday, April 26, 2026

 ‘দু’বছরের জন‍্য নির্বাসিত দীপা, এই সিদ্ধান্তে ও নিজেও অত্যন্ত অবাক’ বললেন দীপার কোচ 

Date:

Share post:

গতকালই ডোপিং বিধি লঙ্ঘনের অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত হয়েছেন দীপা কর্মকার।দীপাকে নির্বাসিত করলেও এব্যাপারে কোনও মন্তব্য করেনি আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন। শুধু জানানো হয়েছে ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে দু’বছরের জন্য নির্বাসিত দীপা। আর এবার এই বিষয়ে মুখ খুললেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। তিনি বলেন, আমাদের মতোই এই সিদ্ধান্তে দীপা নিজেও অত্যন্ত অবাক হয়ে গিয়েছে।

এই নিয়ে এক ওয়েবসাইটে বিশ্বেশ্বর নন্দী বলেন,”জাতীয় শিবিরের অংশ না হওয়ায় আগরতলাতেই অনুশীলন করছে দীপা। আমাদের মতোই এই সিদ্ধান্তে ও নিজেও অত্যন্ত অবাক হয়ে গিয়েছে। আমরা বোঝার চেষ্টা করছি, কেন আন্তর্জাতিক সংস্থা এই সিদ্ধান্ত নিল। ভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা কিন্তু এব্যাপারে আমাদের এখনও কিছু জানায়নি। কিছু জানতে পারলেই আমরা এ বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারব।”

প্রসঙ্গত ২০২২ সালের প্রথমদিকে দীপার নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ে। ডোপ পরীক্ষার জন্য ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির তরফে ডাকা হয়েছিল দীপাকে। জানা যায় তিনি নাকি সেই ডাক উপেক্ষা করেন! একাধিক বার ওয়াডার নির্দেশ উপেক্ষা করার অভিযোগ রয়েছে দীপার বিরুদ্ধে। যে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে দীপাকে।

 

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...