Thursday, May 14, 2026

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল কোভিড চিকিৎসার নয়া ওষুধ ‘নির্মাকম’

Date:

Share post:

ফের বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ(Covid 19)। ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টকে নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation)। এখানে পরিস্থিতির মাঝে করোনার চিকিৎসায় নয়া ওষুধ ‘নির্মাকম’কে(Nirmakam) অনুমোদন দিল হু। ওষুধ প্রস্তুতকারী সংস্থা হেটেরো নির্মিত ‘নির্মাকম’ বিশ্বের প্রথম Oral Drug যাকে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্কার তরফে দাবী করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের মৃদু এবং মধ্য উপসর্গযুক্ত রোগীদের জন্য অত্যন্ত কার্যকরি। সংস্থার দাবি, নির্মাট্রেলবির ১৫০ মিলিগ্রামের দুটি ট্যাবলেট ও রিতোনাভির ১০০ মিলিগ্রামের একটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। এই ওষুধ তারা ব্যবহার করতে পারবেন যাদের হাসপাতালে ভর্তি হওয়ার মত গুরুতর ঝুঁকি রয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা প্রবীণ ব্যক্তিরা। এর পাশাপাশি যারা টিকা নেননি তাদের জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকর। সংক্রমিত হওয়ার পাঁচ দিনের মধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ওষুধ।

সংস্থার তরফে দাবী করা হয়েছে, নির্মাকম ভারতে হেটেরোর ইউনিটগুলিতে উত্পাদিত হবে। হেটেরো গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ভামসি কৃষ্ণ বান্ডি বলেন, “নির্মাকমের জন্য প্রাথমিক WHO অনুমোদন পাওয়া COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের পাশাপাশি অন্যান্য দেশগুলিতে স্বল্প মূল্যে এই ওষুধ পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।”

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...