Monday, May 18, 2026

যুদ্ধ থামাতে ভারতের সাহায্য চেয়ে মোদিকে ফোন জেলেনস্কির, শান্তির বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ফোন করলেন ভলোদিমির জেলেনস্কি। এই ফোনালাপে প্রধানমন্ত্রী(Prime Minister) জানিয়ে দিয়েছেন ভারত(India) শান্তির পক্ষে। জেলেনস্কিও এদিন মোদিকে জি-২০ সভাপতিত্বের শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেছেন।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ফোন করেন জেলেনস্কি। ভারতের কাছে সাহায্য প্রার্থনা করুন যুদ্ধ থামানোর জন্য। পাশাপাশি জি-টোয়েন্টি সভাপতিত্বের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি। এদিন টুইট করে জেলেনস্কি লেখেন, “আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনে কথা হয়। তাঁকে জি-২০র সভাপতিত্বের জন্য শুভেচ্ছা বার্তা জানাই। এই প্ল্যাটফর্ম থেকে আমি শান্তির উপায়ের ঘোষণা করছি, আর আমি ভারতের দিকে তাকিয়ে রয়েছি এটি বাস্তবায়িত করার ক্ষেত্রে ভারতের অংশ নেওয়ার দিকে। আমি রাষ্ট্রসংঘকে তাদের সমর্থন ও মানবিক সাহায্যের জন্য ধন্যবাদ জানাই”।

উল্লেখ্য কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিজ্ঞা ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আবেদন জানিয়েছিলেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর। সেপ্টেম্বর মাসে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকেও একই বার্তা দেওয়া হয়েছিল ভারতের তরফে। এখানে পরিস্থিতির মাঝে এবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...