Saturday, March 14, 2026

Entertainment : ভাইজানের জন্মদিনে আসর মাতালেন ‘ পাঠান ‘

Date:

Share post:

‘ ইয়ে বন্ধন তো পেয়ার কা বন্ধন হ্যায় ‘ – ৯০ যে দশকের গানের সেই লাইনের ঝলক যেন ফের একবার দেখা গেল সলমান খানের (Salman Khan) ৫৭ তম জন্মদিনের পার্টিতে। বলিউড ভাইজানের জন্মদিনে হাজির পাঠান (Pathan) । সিনে দুনিয়ার সুপারস্টার অভিনেতা সলমন খানের ( Salman Khan) জন্মদিন প্রত্যেক বছরের মতো এবারেও পালিত হল ধুমধাম করে। মুম্বইয়ে বোন অর্পিতা খান শর্মার (Arpita Khan Sharma) বাড়িতে বলিউডের অজস্র তারকাদের সঙ্গে নিজের বিশেষ দিনে প্রবেশ করলেন সলমন। সেখানেই ক্যামেরাবন্দি হলেন ‘পাঠান’ শাহরুখ খান (Shah Rukh Khan)।

ভাইজানের জন্মদিন পালন করতে কালো টি-শার্ট ও ব্যাগি প্যান্টে গাড়ি থেকে নামতে দেখা যায় কিং খানকে। অনুরাগী ও পাপারাৎজিদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে যায় তখনই। সাতান্ন বছরে পা দিলেন ‘টাইগার’ সলমান খান। তবে এখনও তিনি যুবতীদের ক্রাশ। তাঁর জন্মদিন উপলক্ষে বলিউডের ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন মধ্যরাতের পার্টিতে। ‘বার্থডে ব্যাশ’-এ উপস্থিত ছিলেন সলমনের পরিবারের লোকজন, সেই সঙ্গে ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। কিছুদিন আগেই ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির শ্যুটিং শেষ করেছেন সলমন। ফারহাদ সামজি পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবিতে পূজা হেগড়ে ও ভেঙ্কটেশ ডগ্গুবতিকেও দেখা যাবে। এছাড়া রয়েছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, বিজেন্দ্র সিংহও। ২০২৩ সালের ইদে মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে সামনেই রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের পাঠান। এই ছবি নিয়ে সলমান শুভেচ্ছা জানান শাহরুখকে। জন্মদিনে দুজনের একে অপরকে আলিঙ্গন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখানেই শেষ নয় শাহরুখ খানকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসেন সলমন, তখনই পোজ দেন দুজনে।

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...