Sunday, May 17, 2026

আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবি! প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থীর সলিল সমাধি, নিখোঁজ অসংখ্য

Date:

Share post:

আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবি। জলে ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০০ জন রোহিঙ্গা শরণার্থীরা। নিখোঁজ বহু। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় কয়েক সপ্তাহ ধরেই নিখোঁজ ছিল নৌকাটি। রাষ্ট্রসংঘের তরফে এই ধরনের কোনও দুর্ঘটনার আশঙ্কাই করা হচ্ছিল। এবং শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হল। এ নিয়ে যথারীতি উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।

জানা গিয়েছে, বাংলাদেশের কক্সবাজার থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য নৌকাটি রওনা হয়েছিল। ২ ডিসেম্বর পাড়ি দিয়েছিল নৌকাটি। কিন্তু ৮ ডিসেম্বরের পর থেকে সেই নৌকার যাত্রীদের সঙ্গে আর কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে।

কার্যত বেআইনি ভাবেই মালয়েশিয়া যাচ্ছিল নৌকাটি। নৌকাটির যা ভারবহনক্ষমতা তার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি গিয়ে নৌকাটি ডুবে যায়। শ্রীলঙ্কা উপকূলের মৎস্যজীবীরা নৌকাডুবির কথা জানতে পেরে উপকূলরক্ষীদের খবর দেন। তাঁরা গিয়ে উদ্ধারকাজ চালান। ততক্ষণে অবশ্য সমুদ্রে প্রায় ২০০ জন শরণার্থীর ডুবে মৃত্যু হয়। নৌকার আর কোনও যাত্রীই বেঁচে নেই বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে এই প্রথম নয়। এর আগে গত সপ্তাহেও ভারতের উপকূলে রোহিঙ্গাদের একটি নৌকা উদ্ধার করা হয়েছিল। সেই নৌকায় ক্ষুধা-তৃষ্ণায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল। নৌকাটিতে ১০০ জনের মতো রোহিঙ্গা ছিলেন।

Related articles

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...