Saturday, March 14, 2026

Covid Mock Drill: কোভিড মোকাবিলায় দেশজুড়ে মকড্রিল, উপস্থিত স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

নতুন করে থাবা বসাতে শুরু করেছে কোভিড ১৯ (Covid 19) । নয়া উপরূপ নিয়ে চিন্তায় বিশ্ব। দুবছর আগের স্মৃতি যাতে আর না ফিরে আসে সেই ভাবনা থেকেই সতর্ক ভারত (India)। কোভিড মোকাবিলায় কতটা তৈরি দেশ তা জানতে মঙ্গলবার দেশের সব স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre)মকড্রিল করা হল। কোভিড প্রস্ততি খতিয়ে দেখতেই এই আয়োজন। স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর (Mansukh Mandavya)উপস্থিতিতে দিল্লির সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital, Delhi) এই মকড্রিল (Mock Drill)হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) জানিয়েছেন, এই মহড়ায় অংশ নিচ্ছেন সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও আধিকারিকরা।

চিনের অবস্থা ভয়াবহ, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে চায় ভারত সরকার। স্বাস্থ্যমন্ত্রক বলছে কোভিড ১৯ (COVID-19)সম্পর্কিত যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলি তৈরি কিনা তা দেখে নেওয়ার সময় এসেছে। দেশের সব রাজ্যের সব জেলায় স্বাস্থ্য সুবিধা কতটা রয়েছে,পর্যাপ্ত আইসোলেশন বেড আছে কিনা, অক্সিজেন সাপোর্ট সহ বেড, ICU এবং ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া বেড পর্যাপ্ত পরিমাণে মজুদ কিনা সবটাই নজরে রাখা হয় মক ড্রিলে। ভারতে কোভিড ১৯ এর বাড়বাড়ন্ত তেমন না হলেও প্রস্তুতিতে খামতি রাখতে চাইছে না। কোভিড-উপযুক্ত আচরণবিধি অনুসরণ করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে এবং টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে কোন হাসপাতালে কী ধরনের ব্যবস্থা রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্যগুলিকে ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কলকাতায় আপাতত এম আর বাঙুর (M R Bangurv Hospital), বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital) ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে (Shambhunath Pandit Hospital) প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোভিড ১৯ রোগী এলে এই ৩টি হাসপাতালেই ভর্তি করা হবে বলে জানা যাচ্ছে। নতুন ভ্যারয়েন্ট নিয়ে উদ্বেগজনিত পরিস্থিতিতে আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। উপস্থিত ছিলেন শতাধিক চিকিৎসক। কোভিড ১৯ -এর বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত চিকিৎসককে ফের সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।


 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...