Saturday, May 30, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের দল ঘোষণা বিসিসিআই-এর

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। টি-২০ দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলরা। টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে একদিনের সিরিজে দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রাহুল।

এই নিয়ে বিসিসিআই জানিয়েছে, “সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত আসন্ন মাস্টারকার্ড শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের স্কোয়াড বাছাই করেছে। এই সফরে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ রয়েছে।”

একনজরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিষান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চ‍্যাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষাল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।

একনজরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক),  ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চ‍্যাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং।


 

Related articles

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...