Monday, March 2, 2026

হ্রদের বরফ জমা জলে হাঁটতে গিয়ে তলিয়ে গেলেন ৩ ভারতীয় বংশোদ্ভূত

Date:

Share post:

প্রচন্ড ঠান্ডায় জল জমে বরফ হয়ে গিয়েছিল। হ্রদের উপর সেই বরফের উপর দিয়েই হাঁটছিলেন এক মহিলা সহ তিনজন। পায়ের একটু চাপ পড়তেই বরফের আস্তরণ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যান ওই তিনজন। ঘটনাটি ঘটেছেমার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়।


আরও পড়ুন: জোনাল কমিটিতে ব্রাত্য বাংলা ! ইউজিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইট শিক্ষামন্ত্রীর

পুলিশ সূত্রের খবর, বড়দিনের ঠিক পরের দিন ২৬ ডিসেম্বর উডস ক্যানিয়ন হ্রদে ঘুরতে গিয়েছিলেন ওই তিনজন। জানা গেছে, মৃতেরা হলেন নারায়ণ মুদ্দানা (৪৯), হরিতা মুদ্দানা এবং গোকুল মেডিসেটি (৪৭)। তিন জনই অ্যারিজোনার চান্দলের বাসিন্দা। তিন জনেই ইন্দো-আমেরিকান। কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস থেকে মঙ্গলবার এ প্রসঙ্গে এক বিবৃতি জারি করা হয়েছে।

উডস ক্যানিয়ন হ্রদটি খুবই জনপ্রিয়। প্রচন্ড ঠান্ডায় জল জমে বরফ হয়ে গিয়েছিল। জমে যাওয়ার বরফের উপর দিয়ে হাঁটা শুরু করেন ওই তিনজন। কিছু দূর এগোতেই বরফের আস্তরণ ভেঙে যায়। তিন জনেই হ্রদের জলে পড়ে তলিয়ে যান। এক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখা মাত্রই পুলিশের খবর দেন। হরিতাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। বাকি দু’জনের দেহও তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে।

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...