Saturday, April 18, 2026

মাতৃবিয়োগ মোদির,বঙ্গ সফর বাতিল প্রধানমন্ত্রীর

Date:

Share post:

শুক্রবার সকালে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শুক্রবার সকালেই মাতৃবিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর মা হীরাবেন মোদির। তাই কলকাতা সফর বাতিল করে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আমদাবাদে। শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য হতে পারে বলেও খবর।


আরও পড়ুন:প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন, টুইটে জানালেন মোদি

শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথাও ছিল। কিন্তু শুক্রবার সকালে মোদীর মাতৃবিয়োগের খবর প্রকাশ্যে আসার পর মোদির বঙ্গ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর মধ্যেই বিজেপি সূত্রে খবর, কলকাতা সফরে আসতে পারছেন না প্রধানমন্ত্রী। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী, কলকাতার সমস্ত কর্মসূচিই নির্দিষ্ট সময়ে শুরু হবে।তবে ভার্চুয়ালি কর্মসূচিগুলিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।

শুক্রবার হাওড়া থেকে যাত্রা শুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছাড়াও অনেক প্রকল্পের সূচনা করার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর দফতর দাবি করেছিল, শুক্রবার যে সব প্রকল্প রাজ্য পেতে চলেছে তার মোট মূল্য ৭ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও উপস্থিত থাকার কথা ছিল। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতারও থাকার কথা। এ ছাড়াও গঙ্গা প্রবাহিত হয়েছে এমন চার রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের হাজির থাকার কথা।প্রধানমন্ত্রী জাতীয় গঙ্গা পরিষদের সভাপতিও। তিনি উপস্থিত থাকতে না পারলে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। আর সেই কারণেই তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

Related articles

খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের রহস্যমৃত্যু! চাঞ্চল্য ক্যাম্পাসে

দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT)ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা। শনিবার সকালে পরীক্ষার দিন আচমকাই অটল বিহারী...

রাজাবাজারের বাসস্ট্যান্ডের কাছে সিঙ্গল শাটার, কার্তুজ সহ আটক ১

সামনেই রাজ্যে প্রথম দফার ভোট। শহর জুড়ে চলছে জোর নাকা তল্লাশি। এবার খাস কলকাতায় উদ্ধার হল অস্ত্র ও...

বুথকেন্দ্রে চক দিয়ে লক্ষণরেখা! আজ রাজ্যের ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক কমিশনের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হতে আর পাঁচ দিন বাকি। নির্বাচন যত এগিয়ে যাচ্ছে ততই একের পর...

চিরাগের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কি, জল্পনায় জল কন্ট্রোভার্সি ‘ক্যুইন’ কঙ্গনার 

বিজেপি সাংসদ- অভিনেত্রী কঙ্গনা রানাউত আর কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের (BJP MP-actress Kangana Ranaut and Union Minister Chirag...