Thursday, May 14, 2026

মায়ের প্রয়াণে শোকাতুর মোদি, শোকপ্রকাশ রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নেতা মন্ত্রীদের

Date:

Share post:

মাকে হারিয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মায়ের প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মৃত্যুকালে হীরাবেন মোদির বয়স হয়েছিল ১০০ বছর।মায়ের প্রয়াণের খবর টুইট করে মোদি লেখেন, ‘‘সুন্দর একটা শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা’’। মোদির মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

আরও পড়ুন:মাতৃবিয়োগের কারণে মোদির বঙ্গ সফর বাতিল! বন্দে ভারতের ভার্চুয়াল উদ্বোধন
প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের ১০০ বছরের সংগ্রামের জীবন ভারতীয় আদর্শের প্রতীক…। আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় যন্ত্রণা হল মাকে হারানো। তাঁর কথায়, ‘‘মা-ই হলেন প্রথম বন্ধু ও শিক্ষক। তাঁকে হারানো নিঃসন্দেহে সবচেয়ে বড় যন্ত্রণা।’’ “মায়ের শূন্যতা পূরণ করা অসম্ভব,” এ কথা টুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি শুক্রবার ভোরে আহমেদাবাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজিকে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’


গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল লিখেছেন, “হীরাবেন ছিলেন সরলতা, উদারতার প্রতীক।” মায়ের মৃত্যু এক অসহনীয় ও অপূরণীয় ক্ষতি— এ কথা টুইট করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...