Wednesday, May 6, 2026

ফুটবল সম্রাট পেলের স্মরনে ৭ দিন শোকপালনের সিদ্ধান্ত এআইএফএফ-এর

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ফুটবল সম্রাট পেলে। আর সেই কারণেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ফুটবল কিংবদন্তী পেলের প্রয়ানে তাঁর স্মরনে ৭ দিন শোকপালনের সিদ্ধান্ত নিল। পেলের জীবনী এবং তাঁর কৃতিত্বকে মনে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এআইএফএফ-এর পক্ষ থেকে।

এদিন এআইএফএফ সচিব ডঃ সাজি প্রভাকরণ এই নিয়ে বলেন, “ফুটবলের মহান পেলের মৃত্যুর কারণে আমরা খুবই দুঃখিত এবং তাঁর কৃতিত্বকে মনে রাখতে আমরা ৭ দিন শোক পালন করব। এই সময় এআইএফএফ এর ফ্ল্যাগ অর্ধনমিত থাকবে।”

প্রভাকরণ আরও জানিয়েছেন, “ভারতে পেলে এতোবার আসায় দেশবাসী ধন্য। পেলের ভারতে এতোবার আসার জন্য আমরা সারাজীবন তাঁর কাছে কৃতজ্ঞ থাকব। পেলে সবসময় চাইতেন ভারতীয় ফুটবলের উন্নতি হোক এবং উজ্জ্বল ভবিষ্যৎ হোক। ক্রীড়াজগতে তাঁর মতন অন্য কেউ এভাবে মানুষকে অনুপ্রানিত করতে পারবেন না।”

 

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...