Friday, May 22, 2026

প্রয়াত ফুটবল সম্রাট, কখন কোথায় হবে পেলের শেষকৃত‍‍্য? সঙ্গে থাকবেন কারা?

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভুগছিলেন ক‍্যান্সারে। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তার প্রয়ানে শোকের ছায়া গোটা বিশ্বে। এরই মধ‍্যে জানা গেল কখন কোথায় হবে ফুটবল সম্রাটের শেষকৃত‍্য।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার পেলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার আগে সোমবার থেকে তাঁর দেহ রাখা থাকবে স্যান্টোসের স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামেই কয়েক দশক আগে দাপিয়ে খেলেছিলেন ফুটবল সম্রাট।
ভিলা বেলমিরো নামে সেই স্টেডিয়ামে ফুটবলজীবনের সেরা কিছু ম্যাচ খেলেছেন পেলে। সেখানেই পেলেকে ব্রাজিলের সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

এদিন স্যান্টোস ক্লাবের তরফে জানানো হয়েছে, অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলের কফিন সোমবার সকাল বেলাই নিয়ে চলে আসা হবে। তাঁর কফিন রাখা হবে মাঠের ঠিক মাঝখানে। ব্রাজিলীয় সময় সোমবার ১০ টা থেকে সর্ব সাধারণ মানুষ তাঁকে দেখতে পাবেন এবং মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত মানুষের অনুপ্রবেশের অনুমতি থাকবে।

ফুটবল সম্রাট পেলের কফিন স্যান্টোসের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। সেলেস্টের বাড়ির সামনে দিয়েও নিয়া যাওয়া হবে পেলের কফিন। পেলের সমাধিকরণ হবে স্যান্টোসের সমাধিস্থান মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায়। সেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যরা।

 

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...