Tuesday, May 19, 2026

বছর পয়লায় তৃণমূল ভবনের ভিতপুজো, থাকবেন অভিষেক সহ শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে (Assembly election) পর তপসিয়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সদর দফতরকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমূল সংস্কারের লক্ষ্যে ভেঙে ফেলা হয় মূল ভবন। ২০০২ সালের ২০ মে তৈরি হয়েছিল তৃণমূল ভবন। তা ভেঙে ফেলার পর কয়েক মাস কোনও কেন্দ্রীয় অফিস ছিল না তৃণমূলের।

এরপর মেট্রোপলিটন বাইপাস ধাবার পাশের রাস্তায় একটি বাড়িকে অস্থায়ী পার্টি অফিস হিসেবে ভাড়া নেয় তৃণমূল। এখন সেখান থেকেই দলের সমস্ত কাজকর্ম পরিচালিত হচ্ছে। অক্ষয় তৃতীয়ায় এই বাড়ির পুজো করেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব।

পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এবার দলের প্রতিষ্ঠা দিবসেই তপসিয়ার ভেঙে ফেলা তৃণমূল ভবনের নতুন করে ভিতপুজো হবে। দুপুর ১টা নাগাদ ভিতপুজোয় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম সহ শীর্ষ নেতৃত্ব। ভিতপুজোর পর সেখানেই মাথা তুলবে নতুন বাড়ি।

 

Related articles

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...