Wednesday, June 24, 2026

জেলা থেকে শহরে রেফার রোগ আটকাতে নতুন নিয়ম রাজ্য সরকারের

Date:

Share post:

কিছু হলেই জেলা হাসপাতাল থেকে সোজা কলকাতায় (Kolkata) রেফার করে দেওয়াটা যেন প্রত্যেক দিনের প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছিল। এই রোগ সারাতে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) নয়া দাওয়ায়। একটি নির্দেশিকা প্রকাশ কোন কোন ক্ষেত্রে রেফার করা যাবে তার স্পষ্ট নিয়ম তুলে ধরা হল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের কাছে।

জেলা হাসপাতাল গুলো কোন কোন পরিষেবা দিতে বাধ্যতামূলক সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সেই তালিকায়। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর ডায়গনস্টিক থেকে শুরু করে মেডিসিন (Medicine), অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে সেগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে (Essential Catagory) রাখা হয়েছে স্বাস্থ্য দফতরের তালিকায়। এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। জেলা হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না থাকলে সেক্ষেত্রে জেলার মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। একইসঙ্গে বলা হয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব না হলে, সেই সংক্রান্ত নথি প্রস্তুত রেখে রোগীকে রেফার করতে হবে।

এবার স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়েও আরও কড়া পদক্ষেপ করা হল রাজ্য সরকারের তরফে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর অস্ত্রোপচারের সময় অস্ত্রোপচার সম্ভব না হলে ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা। অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের মাত্র ৩০% দেওয়া হবে সরকারের তরফে। স্বাস্থ্য দফতরের নিয়মে বলা হয়েছে কিডনি ও গলব্লাডারের ক্ষেত্রে যদি পাথর পুরোপুরি না বের হয় তাহলে পাওয়া যাবে মাত্র ৬০% টাকা। অপারেশনের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল। অপারেশন চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা আর অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল। হাসপাতাল থেকে ছুটি পাবার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫% টাকা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...