Wednesday, May 13, 2026

পরীমণির জীবনটা অনেকটা আমার মতো: স্যোশাল মিডিয়ায় কেন লিখলেন তসলিমা!

Date:

Share post:

বিতর্ক তাঁকে ঘিরে থাকে। আবার কখনও তিনিই বিতর্ককে উস্কে দেন। বাংলাদেশের বহু আলোচিত সাহিত্যিক তসলিমা নাসরিন (Taslima Nasrin) এবার আরেক চর্চিত অভিনেত্রী পরিমণির (Parimoni) পাশে। শুধু পরিমণিকে সমর্থন জানানোই নয়, পরীমণি জীবনটা অনেকটা তাঁরই মতো বলে লিখলেন স্যোশাল মিডিয়া (Social Media)। কারণ, বছরের শেষ দিনে নিজের পঞ্চম বিয়ে ভাঙার পথে বলে ইঙ্গিত দেন বাংলাদেশের বহুল চর্চিত এই অভিনেত্রী। সেই বিষয় নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরপরই কার্যত পরির পাশে দাঁড়িয়ে পোস্ট (Post) করলেন তসলিমা।

ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামিম হাসান, কামরুজ্জামান রনির পরে পঞ্চমবার অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরিমণি। তাঁদের একটি পুত্রসন্তান হয়। কিন্তু এর মধ্যেই রাজের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন অভিনেত্রী। এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন নিজের লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের একাংশের কাছে তিনিও কম মাথাব্যথার কারণ নন।

পরীমণির সঙ্গে নিজের তুলনা টেনে ফেসবুক ওয়ালে তসলিমা লেখেন, ‘‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে । এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’’

এরপরেই তসলিমা লেখেন, ‘‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’’

এর আগেও পরীমণির জীবনের বিভিন্ন অসময় তাঁকে সমর্থন জানিয়েছেন তসলিমা। পরীমণির সাহস তাঁকে মুগ্ধ করেছিল বলে এবার কলম ধরলেন বিখ্যাত সাহিত্যিক।

 

 

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...