Sunday, May 3, 2026

নিউটাউনে গাড়ির ধাক্কায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃ*ত্যু, প্রতিবাদে পথ অবরোধ পড়ুয়াদের

Date:

Share post:

বছরের প্রথম দিনেই মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। রবিবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বাইরে এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, এদিন বিকেলে ক্যাম্পাসের গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) ভূগোলের স্নাতক স্তরের পড়ুয়া শাকিল আহমেদকে।

আলিয়া ইউনিভার্সিটির ছাত্র শাকিল আহমেদ। তিনি মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা। নিউটাউনের আলিয়া ইউনিভার্সিটিতে ভূগোল নিয়ে পড়তেন তিনি। এদিন বিকেলে ক্যাম্পাসের গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে শাকিল আহমেদকে। তাঁকে ধাক্কা মেরেই সেখান থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। এরপর প্রায় মিনিট ১৫ পর শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবিলম্বে অভিযুক্ত চালককে গ্রেফতারির দাবিতে নিউটাউনের তেমাথার মোড়ে বিক্ষোভ দেখান তারা।ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ‘Hit and Run’ মামলা রুজু করে তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ। ঘাতক গাড়ির খোঁজে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- স্বাধীনতার পরে প্রথম আলো জ্বলল গ্রামে: উৎসবের মেজাজে হলদিয়া

 

 

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...