Wednesday, June 24, 2026

আবাস যোজনায় জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল নিজেপি।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। মামলায় যোজনার টাকা বিতরণের ওপরও স্থগিতাদেশ চেয়ে আর্জি চাওয়া হয়েছে।


আরও পড়ুন:আবাস যোজনায় তিন মাসে রাজ্যের লক্ষ্যমাত্রা ১১ লক্ষ বাড়ি!

বিজেপির জেলা সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে টাকা দেওয়া হচ্ছে তা যাঁদের কাছে আদতে পৌঁছানো উচিত, তা পৌঁচ্ছছে না। যোগ্য ব্যক্তিরা বাদ পড়ছেন। যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তাঁরা আদতে এই প্রকল্পের এক্তিয়ারভুক্তই নয়।তাই প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ দেখিয়ে মামলা দায়ের করেছেন তিনি।

এর আগেও আব্বাস যোজনা নিয়ে জেলায় জেলায় ক্ষোভ প্রকাশ্যে এসেছে। কখনও তৃণমূলকে দুষেছে বিরোধীরা, কখনও বিজেপির ওপরও ক্ষোভ প্রকাশ্যে এসেছে।সম্প্রতি এই নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার এই ইস্যু নিয়ে জল গড়াল হাইকোর্টেও।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...