Tuesday, May 19, 2026

মাথা বাইরে রেখে নিজেকে সমাধিস্থ করে মহারাষ্ট্রে অভিনব প্রতিবাদ কৃষকের

Date:

Share post:

জমি পেয়েছেন কিন্তু জমির(Land) কাগজ হাতে পাননি। প্রশাসনের দরজায় কড়া নেড়েও লাভ হয়নি কিছু। এখানে পরিস্থিতিতে অভিনব প্রতিবাদে নামলো মহারাষ্ট্রের(Maharashtra) এক কৃষক(farmer)। মাথাটা বাইরে রেখে গোটা শরীর সমাধিস্থ করলেন কৃষক সুনীল যাদব(Sunil Yadav)। তার এমন অভিনব প্রতিবাদের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মহারাষ্ট্রের জালনা জেলার বাসিন্দা সুনীল যাদব। মহারাষ্ট্র সরকারের কর্মবীর দাদাসাহেব গায়কোয়াড় সবলিকরণ স্বাভিমান প্রকল্পের অধীনে ২০১৯ সালে তাঁকে জমি দেওয়া হয়েছিল। ওই কৃষকের কথায়, ‘‘২০১৯ সালে দাদাসাহেব গায়কোয়াড় প্রকল্পের অধীনে আমায় দু’একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও জমির কাগজ পাইনি। তাই নিজেকে কবর দিয়েছি আমি।’’

সুনীল স্পষ্টই জানিয়েছেন, জমির কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ বন্ধ করবেন না। তবে সুনীলই প্রথম নন, ভিন্ন পথে প্রতিবাদ এর আগেও দেখিয়েছিলেন বহু মানুষ। ২০১৯ সালের নভেম্বরে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছিলেন কৃষকেরা। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। পরে সেই আইন প্রত্যাহার করে মোদী সরকার। কেরলে ভাঙাচোড়া রাস্তার কারণেও অভিনব প্রতিবাদে শামিল হয়েছিলেন এক ব্যক্তি। তিনি গর্তে জমা জল দিয়ে স্নান করেছিলেন। তাতে কাপড়ও কেচেছিলেন। সেই ছবি ভাইরাল হয়।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...