Monday, June 8, 2026

মালদহের ‘বি.‌টেক চাওয়ালা’, রুজি রুটির জন্য চায়ের দোকান দুই ইঞ্জিনিয়ারের

Date:

Share post:

পড়াশোনা করেও সেভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন নি বা সুযোগ পান নি, এইরকম নামের তালিকা কিন্তু কম নেই। এবার সেখানে জুড়ল মালদহ (Maldah)জেলার দুই ইঞ্জিনিয়ার আলমগীর খান (Alamgir Khan) ও রাহুল আলি (Rahul Ali)। রাস্তার ধারে নামি দোকানের পাশেই নিজেদের জীবন যাপনের উপায় খুঁজে নিল মালদহের কালিয়াচকের (Kaliachalk) থানা রোডের আলমগীর এবং ইংরেজবাজার (English Bazar)শহরের রেল কলোনির বাসিন্দা রাহুল।

২০২২ শেষে ২০২৩ পথ চলা শুরু করেছে গত রবিবার। আর সেই দিনেই জীবনের পথে অন্যভাবে এগিয়ে যাওয়ার জন্যই রাস্তায় নামল ‘বি.‌টেক চাওয়ালা’। তবে রাস্তায় নেমে হাঁটা নয় বরং পথ চলতি মানুষের ক্লান্তি দূর করতে একটু বিশ্রাম ,খানিক কথাবার্তা আর সঙ্গে এক কাপ চা। এই সব নিয়েই ‘বি.‌টেক চাওয়ালা’ (B Tech Cha Wala)। আলমগীর ও রাহুল দু’জনেই মালদহে গনি খানের নামাঙ্কিত কারিগরি কলেজের ছাত্র ছিলেন। আলমগীর ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন। ওই বছরই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন রাহুল। তিনি অবশ্য এরপর আর পড়াশোনা না করলেও, আলমগীর কলকাতার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Swami Vivekananda Institute of Science and Technology) থেকে ২০২১ সালে বি টেক (B.Tech) পাশ করেন। আলমগীরের বাবা শাহেনশা খান ঢালাই মেশিন ভাড়া দিয়ে পাঁচ ছেলেমেয়েকে নিয়ে সংসার চালান । রাহুলের বাবা মনসুর আলি পেশায় ট্যাক্সি চালক। একদিকে পরিবারকে সাহায্য করার ইচ্ছে আর অন্যদিকে কাজ করতে করতে আরও পড়াশোনা বা নিজের যোগ্য চাকরি পাওয়ার আশা বুকে নিয়ে এবার বেকার বসে তইলেন না দুই ইঞ্জিনিয়ার। ইংরেজবাজার শহরের স্টেশন রোডে কানি মোড়ে ভাড়া নিয়ে দোকান খুলেছেন তাঁরা। দোকানের উদ্বোধন করেন স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের (TMC)কাউন্সিলর গৌতম দাস (Gautam das)। দোকান আর দুই মালিকের চা বিক্রির ছবি এখন সমাজ মাধ্যমে ভাইরাল।

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...