Monday, March 16, 2026

ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ! মালদহের পর এবার নিউ জলপাইগুড়িতে

Date:

Share post:

২৪ ঘণ্টা যেতে না যেতে আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠল। মালদহের পর এবার নিউ জলপাইগুড়িতে! মঙ্গলবার দুপুর ১টা ২০ নাগাদ নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে কারশেড এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।


আরও পড়ুন:বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় FIR দায়ের রেলের

যদিও রেলের তরফে এখনও পাথর হামলার কোনও কথা জানানো হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী মঙ্গলবার রাতে বলেছেন, ‘‘এ বিষয়ে এখনও আমার কিছু জানা নেই।’’
রেল সুরক্ষা বাহিনীক (আরপিএফ) একটি সূত্র জানাচ্ছে , পাথরের আঘাতে বন্দে ভারত এক্সপ্রেসের সি-৩ এবং সি-৬ কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে ঢোকার পরে কাচের চিড় নজরে আসে। এ বিষয়ে আরপিএফের সামসি পোস্টে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ওই সূত্র জানাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মালদহ জেলার কুমারগঞ্জে হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ। পূর্ব রেল কর্তৃপক্ষ জানান, ছোড়া পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল।যদিও যাত্রীরা সুরক্ষিত ছিল বলে জানানো হয়েছিল।
সোমবার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার পরে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য বলেছিলেন, ‘‘ট্রেনে পাথর ছোড়া একটা সামাজিক ব্যাধি। আমরা সারা বছর এ নিয়ে সচেতনতা কর্মসূচি চালাই। একটা সময়ে পার্ক সার্কাস অঞ্চলে লোকাল ট্রেনে এটা খুব হত। এখন বন্ধ হয়ে গিয়েছে। সচেতন করার ফল মিলেছে। বন্দে ভারতে আজ এটা হয়েছে। আরপিএফের সঙ্গে এটা জিআরপিরও দেখার কথা। আমরা রাজ্য প্রশাসনের সঙ্গে এটা নিয়ে কথা বলব।’’যদিও মঙ্গলবারের ঘটনা প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমের কাছে কোনও কিছু বলেননি।

 

spot_img

Related articles

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...