Wednesday, March 11, 2026

চলন্ত বাসের চাকা ফেটে বিপত্তি!কেতুগ্রামে সাঁকো ভেঙে খালে পড়ল যাত্রীবোঝাই বাস

Date:

Share post:

চলন্ত অবস্থায় আচমকাই যাত্রীবোঝাই বাসের চাকা ফেটে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে সাঁকো ভেঙে খালে পড়ল বাস। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। দুর্ঘটনার জেরে বেশ কয়েক জন যাত্রী জখম হয়েছেন। তবে ঘটনায় হতাহতের খবর এখনও মেলেনি।আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন:দুই গাড়ির মুখোমুখি ধাক্কা! বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, বাড়ছে মৃ*তের সংখ্যা


জানা গিয়েছে, বৃহস্পতিবার বাসটি কাটোয়া থেকে রওনা দিয়েছিল বীরভূমের কীর্ণাহারের উদ্দেশে। কেতুগ্রামের বারান্দা এলাকায় আচমকাই চলন্ত অবস্থায় বাসটির চাকা ফেটে যায়। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে কাটোয়া-বীরভূম রাজ্য সড়কে একটি কংক্রিটের সাঁকো ভেঙে খালে পড়ে যায় বাসটি। সংঘর্ষের তীব্র শব্দে ছুটে যান আশপাশের বাসিন্দারা। তবে তাঁদের কেউই গুরুতর জখম হননি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। যাত্রীদের উদ্ধার করে তাঁদের ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনায় ১৪ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। ২ জনকে স্থানান্তরিত করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে।

 

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...