Friday, May 15, 2026

‘বন্দে ভারত’ না হলেও ‘শতাব্দী’ হোক ! তদন্তের গতি নিয়ে সিবিআইকে দুষলেন বিচারক

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেলে পার্থ চট্টোপাধ্যায়। ১৯ জানুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ‘এজেন্ট মারফত টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছিল চাকরি’ উল্লেখ সিবিআইয়ের রিমান্ড কপিতে। ‘প্রকাশ্যে নিয়ে আসুন এজেন্টদের’। সিবিআইয়ের তদন্তে গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারকের। ‘তদন্তে গতি আনুন’  সিবিআইকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারকের। ‘মন্ত্রীর পক্ষে সবকিছু জানা সম্ভব নয়, স্টেপগোট করা হয়েছে’। ‘সিবিআইয়ের হেফাজতে নেওয়াটাও ষড়যন্ত্র’, পাল্টা সওয়াল পার্থর আইনজীবীদের।

এদিনের শুনানিতে উঠে আসে বন্দে ভারতের প্রসঙ্গ। আলিপুর আদালতের বিচারক সিবিআইয়ের আইনজীবীকে বলেন, এই তদন্তের গতি দুন এক্সপ্রেসের মতো। সেই গতি বন্দে ভারতের মতো না হোক অন্তত শতাব্দীর মতো তো হতে পারে। এদিন আদালতে পার্থর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই বলেন, এজেন্ট নিয়োগ করে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই এজেন্টরা অযোগ্যদের ফোন করে চাকরির প্রস্তাব দিতেন। দাবি মতো টাকা দিতে পারলে সেই প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করতেন পার্থ।

বৃহস্পতিবার আলিপুরের বিশেষ আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৭ জনকে। এই মামলার শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। নিয়োগ দুর্নীতিতে আরও কিছু মানুষের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তদন্তে উঠে এসেছে, বহু চাকরিপ্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...