Monday, May 11, 2026

UGC: নিতে হবে ছাড়পত্র! ভারতে আসা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি নিতে পারবে না অনলাইন ক্লাস

Date:

Share post:

ভারতে ক্যাম্পাস খুলতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় (Forgein Universities) । তবে এদেশে ক্যাম্পাস (Campus) তৈরি করতে হলে কী কী বিধি আরোপিত (Rules and Regulations) হবে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির উপর সেবিষয়ে মতামত জানালেন মঞ্জুরি কমিশন (UGC)-র প্যানেলের প্রধান এম জগদীশ কুমার (M Jagdish Kumar)। বৃহস্পতিবার তিনি জানান, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতে ক্যাম্পাস খুলতে চাইলে প্রথমেই তাঁদের ইউজিসি-র কাছে ছাড়পত্র নিতে হবে। ভারতে বিশ্ববিদ্যালয় পরিচালনার যা যা নিয়মকানুন আছে, তা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে মেনে চলতে হবে।

এম জগদীশ কুমার আরও জানান, ১০ বছরের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে প্রাথমিক ছাড়পত্র দেওয়া হবে। তবে শুধু ইউজিসি-র ছাড়পত্রই নয়, তার পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার মাধ্যম (Mode of Education) কী হবে সে ব্যাপারেও জানিয়েছেন ইউজিসি কর্তা। তিনি জানান, ভারতে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে পূর্ণ সময়ের কোর্স পড়াতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে অফলাইন ক্লাস নিতে হবে। তবে অনলাইনল ডিগ্রি বা ডিসট্যান্স লার্নিংয়ের অনুমতি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জগদীশ। কিন্তু পড়ুয়া ভর্তির (Student Admission) বিষয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির স্বাধীনতা থাকবে বলে জানা গিয়েছে। জগদীশ কুমার জানিয়েছেন, ভর্তির প্রক্রিয়ার বিষয়টি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি নিজেরাই ঠিক করতে পারবেন।

পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে শিক্ষার মান (Education Quality) বজায় থাকে, সে ব্যাপারেও ইউজিসি-র কড়া নজর থাকবে। জগদীশ জানিয়েছেন, বিদেশে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে যে মানের পড়াশোনা হয়, সেই মানের পড়াশোনা ভারতের ক্যাম্পাসে করাতে হবে। সেই বিশ্ববিদ্যালয়গুলিকে ফান্ডের বিষয়টি নিয়েও জানিয়েছেন ইউজিসি প্রধান। তিনি জানিয়েছেন, ফরেন দ্য এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে (Foreign the Exchange Management Act) বিদেশি ফান্ডের (Forign Funding) বিষয়টি নিয়ন্ত্রিত হবে। চলতি মাসের শেষে চূড়ান্ত বিধি নিষেধের বিষয়টি প্রকাশ করা হবে জানিয়েছেন তিনি।

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...