Wednesday, May 13, 2026

কানপুরে মারণ শৈত্যপ্রবাহ ! একইদিনে ঠাণ্ডার বলি ২৫

Date:

Share post:

নতুন বছরের শুরু থেকে দেশজুড়ে হাড় কাঁপানো ঠাণ্ডায় মানুষ জবুথবু। চলছে শৈত্যপ্রবাহ। আর সেই শৈত্যপ্রবাহেই (Cold flow) একদিনে ২৫ জনের মৃ*ত্যু। কানপুরে মারণ শৈত্যপ্রবাহ! প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক (Heart Attack) ও ব্রেন স্ট্রোকের জেরেই তাদের মৃ*ত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া (Hypertension)ও রক্ত জমাট বেঁধে যাওয়া-ই হার্ট ও ব্রেন অ্যাটাকের (Brain Stroke)কারণ।

 বিশেষ করে উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি মানুষের জনজীবন কার্যত স্তব্ধ। তারই মাঝে কানপুরে ঠাণ্ডার বলি ২৫ জন। যাঁদের মধ্যে ১৭ জনের ক্ষেত্রে প্রাথমিক শুশ্রূষার কোনও সময়ই পাওয়া যায়নি। চিকিৎসকরা এহেন পরিস্থিতিতে সবাইকে যতটা সম্ভব ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। আর একান্তই বাইরে বেরতে হলে প্রয়োজনীয় গরম জামাকাপড় পরেই বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

রাজধানীতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। বিগত ২ বছরের মধ্যে যা সর্বনিম্ন। ফলে অনেকেরই হার্ট ও সিওপিডি-র সমস্যা দেখা দিচ্ছে।

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...