Saturday, June 27, 2026

উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম‍্যাচ ড্র বাংলার

Date:

Share post:

রঞ্জি ট্রফির ম‍্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। যার ফলে উত্তরাখণ্ড ম্যাচ ড্র করে রঞ্জি এলিটের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানেই থাকল বাংলা। চার ম্যাচে তাদের এখন ১৯ পয়েন্ট। এই গ্রুপে উত্তরাখণ্ড শীর্ষে ছিল। তারা তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে।

সরাসরি জিততে না পারলেও প্রথম ইনিংসে ১৬৩ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলা এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছে। চারটি ম্যাচ খেলে মনোজ তিওয়াড়ির দল দুটি জিতেছে, দুটিতে হেরেছে। শুক্রবার সকালে ৪৮-১ নিয়ে খেলা শুরু করেছিল বাংলা। কিন্তু শেষদিনের সকালে দ্রুত রান তুলতে গিয়ে একটা সময় ১৯১-৭ হয়ে গিয়েছিল মনোজের দল। অভিমন্যু ঈশ্বরণ (৮২ নট আউট) ও সুদীপ ঘরামি (৭২) সকালে আরও ৯৬ রান যোগ করেছিলেন। স্বপ্নিল সিং সুদীপকে ফিরিয়ে দেওয়ার পর চারে আকাশ দীপকে পাঠানো হয়েছিল চার-ছয় হাঁকানোর জন্য। তিনি ৯ বলে ১৮ রান করে ফিরে যান। আর এরপরই বাংলা পরপর উইকেট হারিয়েছে। প্রদীপ্ত প্রামানিক ৮, শাহবাজ আমেদ ১, অভিষেক পোড়েল ২ ও মনোজ তিওয়ারি ৪ রান করে আউট হয়ে যান। এঁরা সবাই দ্রুত রান তুলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। শেষপর্যন্ত বাংলা ২০৬-৭ করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর উত্তরাখণ্ড বিনা উইকেটে ৬৯ রান তোলার পর খেলা ড্র হয়ে গিয়েছে। সেইসময় অবনীশ সুধা ৫৪ ও জীয়নজিৎ সিং ১৪ রানে নট আউট ছিলেন।

আরও পড়ুন:পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্যকে ভিত্তিহীন বলে অভিহিত করল এসিসি

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...