Saturday, May 16, 2026

রাজ্যের সরকারি আধিকারিকের নামে টাকা হাতানোর অভিযোগ! যোগীরাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

খোদ মুখ্যমন্ত্রীর দফতরের সরকারি আধিকারিকের নামে ভুয়ো প্রোফাইল (Fake Profile) তৈরি করে টাকা চাওয়ার (Money Fraud) অভিযোগ। পাশাপাশি রয়েছে আইএএস আধিকারিকদের (IAS Officer) পরিচিতদের কাছে টাকা চেয়ে অনলাইন অ্যাকাউন্ট (Online Account) খোলার অভিযোগও। শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা (Mathura) থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করল বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ (Bidhan Nagar Cyber Crime Police)। জানা গিয়েছে অভিযুক্ত যুবকের নাম বিলাল, বয়স ২১ বছর। এদিকে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ সূত্রে খবর, আইএএস অফিসার (IAS Officer) এবং মুখ্যমন্ত্রীর দফতরের পাবলিক গ্রিভান্স সেলের (Public Grievance Cell) সেক্রেটারি এবং বিভিন্ন সরকারি দফতরের উচ্চপদস্থ আধিকারিক পি বি সেলিম (P B Selim) অভিযোগ করেন, ছবি ও নাম ব্যবহার করে তাঁর একাধিক বন্ধু মহল থেকে বেআইনি ভাবে টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইনে সেই টাকা পাঠানোর জন্য অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয়েছে।

আর এই খবর কানে আসা মাত্রই দেরি করেননি ওই আধিকারিক। পুরো বিষয়টির কথা বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশকে জানান। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পুরো বিষয়টির তদন্ত (Investigation) শুরু করে। এরপর আইপি অ্যাডড্রেস (IP Adress) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার পর শুক্রবার রাতে উত্তরপ্রদেশের মথুরা থেকে বিলাল নামে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ।

পুলিশের দাবি, বিলালই (Bilal) এই চক্রান্তের মূল পাণ্ডা। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই ঘটনার আসল গতিবিধি সম্পর্কে জানা যাবে। পাশাপাশি ওই যুবক আরও কোনও প্রতারণা চক্রে জড়িত কী না? ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...