Friday, May 15, 2026

বিরোধীদের অপপ্রচারের জবাব দেবে ‘দিদির সুরক্ষা কবচ’: বার্তা ব্রাত্যর

Date:

Share post:

দলের সঙ্গে সরকারের সুসামঞ্জস্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Surakkha Kabach) কর্মসূচি। দুয়ারে সরকার যদি সরকারের মুখ হয়, তাহলে দিদির সুরক্ষা কবচ দলের মুখ। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথাই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

শনিবার দমদমে এক সাংবাদিক সম্মেলনে (Press Conference) শিক্ষামন্ত্রী বলেন, বিরোধীদের অপপ্রচারের যোগ্য জবাব দিতে দিদির সুরক্ষাকবচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্রাত্য বসু জানান, বিরোধীরা শুধু বিরোধীতাই করতে থাকুন, আমরা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকব। শুধু নির্বাচনের দিকে তাকিয়ে নয়, বছরভর দল সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে।

শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পকে ডিজিট্যাল ইন্ডিয়া প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড (Digital Platinum Award) প্রদান করেছে কেন্দ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন রাজ্যের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। এদিন ব্রাত্যর বক্তব্যে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমুখী প্রকল্পের কথাও।

এরপরই ব্রাত্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মুখ। আর সেকারণেই এবার উৎসাহ উদ্দীপনার ঢেউ দিদির সুরক্ষা কবচকে ঘিরে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাংলার প্রগতিকে তরান্বিত করবে।

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...