Sunday, May 17, 2026

KMDA: কাউন্সিলর অয়নকে সঙ্গে নিয়ে আবাসন সংস্কার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র

Date:

Share post:

কেএমডিএ-র (KMDA) আবাসন সংস্কার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে (Ayan Chakraborty) সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন ফিরহাদ। পাশাপাশি ঘুরে দেখেন আবাসন পুনর্নির্মানের কাজও।

এদিন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলার পর ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে কেআইটির একটি আবাসন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। তা ভেঙে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা নেয় কেএমডিএ। এরজন্য বরাদ্দ করা হয় ২০ কোটি টাকা। নতুন নকশা অনুযায়ী, ৩টি ব্লক ভেঙে ৪টি ব্লক গড়ে উঠছে এখানে। কাজও এগোচ্ছে অত্যন্ত দ্রুত গতিতেই। ইতিমধ্যে এলাকার আবাসিকদের জন্য পুনর্বাসনের (Rehabilitation) ব্যবস্থাও করা হয়েছে।

তবে ৮০ শতাংশ আবাসিক পুনর্বাসনে সম্মতি জানালেও ২০ শতাংশ বাসিন্দা এখনও কিছুটা দ্বিধাগ্রস্ত। মেয়র এদিন তাঁদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে পাশে নিয়ে অনিচ্ছুক আবাসিকদের সহযোগিতার অনুরোধ জানান। কিন্তু এরপরেও যাঁরা উঠতে চাইবেন না তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন ফিরহাদ হাকিম।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...