Tuesday, June 23, 2026

লঙ্কানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে SKY-এর প্রশংসায় নেতা হার্দিক

Date:

Share post:

শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে টি-২০ সিরিজ ঘরে তুলেছে ভারতীয় দল। তৃতীয় টি-২০ ম‍্যাচে লঙ্কানদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। সৌজন্যে সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংস। ১১২ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। আর এতেই মজেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে আমাদের নতুন করে চমকে দিচ্ছেন সূর্যকুমার যাদব।

এদিন হার্দিক বলেন,” প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে আমাদের নতুন করে চমকে দিচ্ছেন সূর্য। ব্যাটিংটা কত সহজ সেটা প্রত্যেক ম্যাচেই আমাদের বুঝিয়ে দিচ্ছে। যদি ওকে বল করতাম, নিঃসন্দেহে আমার কপালে অনেক দুঃখ অপেক্ষা করে থাকত। রাহুল ত্রিপাঠীর কথা আলাদা করে একবার উল্লেখ করতে চাই। যখন বোলাররা সাহায্য পাচ্ছে, সেই সময়টা ভালই সামলে দিয়েছিল। বাকিটা তো সূর্যকুমারের নিয়ন্ত্রণে ছিল।”

এখানেই না থেমে হার্দিক আরও বলেন,” সূর্যকে কখনওই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। যদি ও কোনও পরিস্থিতিতে সমস্যায় পড়ে, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তবে বেশির ভাগ সময়েই ও নিজের কাজটা ভাল করে জানে।”

তবে শুধু সূর্যকুমার যাদব নয় অক্ষর প‍্যাটেলেরও প্রশংসা করছেন নেতা হার্দিক। অক্ষরের প্রশংসায় তিনি বলেন,” ব্যাটিংয়ে নীচের দিকে নেমে যেভাবে খেলছে অক্ষর, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। গোটা দলও অক্ষরকে নিয়ে খুশি।”

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...