Wednesday, June 3, 2026

মর্মান্তিক! ফুটন্ত জলের বালতিতে পড়ে মৃ*ত চার বছরের শিশু

Date:

Share post:

মর্মান্তিক! ফুটন্ত জলের বালতিতে পড়ে মৃ*ত্যু হল চার বছরের শিশুর।  বেঙ্গালুরুর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর  নাম গুলনাজ।

জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর স্নানের জন্যে এক বালতি গরম জল করেছিল শিশুটির মা। সেই গরম জলের বালতিতেই পা পিছলে পড়ে যায় গুলনাজ। মেয়ের চিৎকার শুনে বাবা ছুটে এসে সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। গুলনাজের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে অন্য একটি হাসপাতালে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি।

আরও পড়ুনঃ ফের পারদ পতন ! তাপমাত্রা ১.৯ ডিগ্রি, জাঁকিয়ে শীত রাজধানীতে
চার দিন হাসপাতালে লড়াই চালিয়ে অবশেষে বুধবার মৃত্যু হয় শিশুটির।  একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...