Thursday, March 5, 2026

বেহালা পশ্চিমে ‘দিদির সুরক্ষা কবচ’ সামলাবে ‘যৌথ নেতৃত্ব’, জানাল তৃণমূল

Date:

Share post:

আর মাত্র ৩ দিন পর কলকাতা সহ জেলায় জেলায় শুরু হচ্ছে দিদির সুরক্ষা কবচ(Didir surakkha Kabach) কর্মসূচি। নিজের নিজের এলাকায় জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি সফল করার বার্তা দিয়েছে তৃণমূলের(TMC) শীর্ষ নেতৃত্ব। আর এখানেই প্রশ্ন উঠেছে বেহালা পশ্চিম কেন্দ্র নিয়ে। এই কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee) বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। রবিবার কর্মসূচি সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার(Debashis Kumar) জানিয়ে দিলেন, ওই কেন্দ্রে কর্মসূচির দায়িত্ব সামলাবে ‘যৌথ নেতৃত্ব’।

রবিবার বেহালার পর্ণশ্রীতে তৃণমূলের সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না নিয়েই রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার বলেন, “কেউ বেহালা পশ্চিম থেকে জিতেছেন। বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় জিতেছেন। আমি রাসবিহারী কেন্দ্র থেকে জিতেছি। প্রত্যেকটি জয়ের ক্ষেত্রেই আমাদের ব্যক্তিগত কোনও কারিশমা নেই। সব জয় এসেছে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের প্রতীক দেখে। দল যখন যাকে দায়িত্ব দেবে তখন সে দায়িত্ব পালন করবে এর বেশি কিছু নয়।” সাংবাদিক বৈঠকে পার্থ প্রসঙ্গ উঠলে দেবাশিস বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তাই সেই সংক্রান্ত বিষয় বাদ দিয়েই কথা বলা হোক।” বিধায়কের অভাবে বেহালা পশ্চিম অঞ্চলের মানুষের নাগরিক পরিষেবা প্রসঙ্গে তিনি আর বলেন, ” বিধায়ক হিসাবে যে কেউ শংসাপত্র বা পরিষেবা দিতে পারেন। এ ক্ষেত্রে দলের অনেক বিধায়ক রয়েছেন। তাই সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। আমিও সেই পরিষেবা দিতে পারি, আবার অন্য কোনও বিধায়কও দিতে পারেন।”

আগামী ১১ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে এই কর্মসূচি শুরু হবে। কিন্তু বেহালা পশ্চিমে কার তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করবে তৃণমূল? এই প্রশ্নের জবাবে দেবাশিস কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, “যৌথ নেতৃত্বের এই অঞ্চলে চলবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।

spot_img

Related articles

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...

পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে ‘মুর্দাবাদ’ পোস্টার! তুঙ্গে বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত পাহাড়। ভোটার তালিকা থেকে বহু গোর্খা বাসিন্দার নাম বাদ পড়া এবং হাজার হাজার...

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি...

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...