Thursday, May 14, 2026

কৃষি সমবায় নির্বাচনে সবুজ ঝড়, খাতাই খুলতে পারল না রাম-বাম জোট

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিরাট জয় তৃণমূলের। সবুজ ঝড়ের কাছে খড়কুটোর মত উড়ে গেল বাম-বিজেপি জোট। ১২টি আসনের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:কোলাঘাটে সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, গো-হারা বাম-বিজেপি

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনে লড়াই হচ্ছিল বাম-বিজেপি জোট বনাম তৃণমূল কংগ্রেসের। ১২টি আসনের মধ্য়ে একটিতে বিরোধীরা প্রার্থী দিতে না পারায়, ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছিল তৃণমূল। এবার ১১টি আসনের ফলপ্রকাশ হতে দেখা গেল, সবকটিতেই জয়ী হয়েছে শাসক শিবির। একটি আসনেও খাতা খুলতে পারল না বাম-বিজেপির জোট। ফলে ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূলের দখলেই থাকল।


রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল ভোট ঘিরে। শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন হয়, তার জন্য বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল ভোটকেন্দ্রে। ভোটের ফল প্রকাশের পরই উচ্ছাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। একে অপরকে মাখিয়ে দেন সবুজ আবির। দলীয় সমর্থকদের দাবি, সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই নির্বাচনের ফলাফল আবারও একবার তার প্রমাণ দিল।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...