Thursday, May 14, 2026

যোগীরাজ্যে প্রকাশ্যে দুষ্কৃ*তী তাণ্ডব! প্রাক্তন কংগ্রেস বিধায়কের নাতিকে পিটিয়ে খু*ন

Date:

Share post:

কংগ্রেসের (Congress) প্রাক্তন বিধায়কের (Ex MLA) নাতিকে (Grandson) পিটিয়ে মারার (Beaten) অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কোপাগঞ্জ থানা এলাকার লাইরো ডনওয়ার গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম হিমাংশু সিং, বয়স ৩৫ বছর। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক প্রয়াত কেদার সিং-এর (Kedar Singh) নাতি তিনি। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন। উত্তরপ্রদেশের ঘোষি বিধানসভা আসন থেকে ১৯৮০ সালে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন কেদার সিং। আর প্রাক্তন বিধায়কের নাতির মৃত্যুর পর চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নের মুখে পড়তে হয়েছে যোগীরাজ্যের পুলিশ প্রশাসনকে।

পরিবার সূত্রে খবর, শনিবার রাতে লাইরো ডনওয়ার গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন হিমাংশু। সেখানেই রাত ১০টা নাগাদ একদল যুবকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এরপরেই লাঠি, রড নিয়ে তাঁর উপর চড়াও হয় সাত-আটজন যুবক। তাঁকে বেধড়ক পেটানো হয়। এরপর হিমাংশুকে অর্ধমৃত অবস্থায় মাহুয়ার গ্রামে ফেলে দেয় দুষ্কৃতীরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আর সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হিমাংশুর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে হিমাংশুকে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...