Tuesday, June 23, 2026

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি পরিচালক অনীক দত্ত

Date:

Share post:

অসুস্থ পরিচালক অনীক দত্ত। তাঁর দীর্ঘদিনের সিওপিডি সমস্যা রয়েছে। আজ, মঙ্গলবার সকালে সেই সমস্যা নিয়েই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক। ফুসফুসে সংক্রমণ, তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হয়েছে। তবে পরিচালকের আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। অনীক দত্ত ঘনিষ্ঠ অভিনেতা জীতু কমলও জানান, “শ্বাসকষ্টের সমস্যা রয়েছে অনীকদার। তবে হাসপাতালে ভর্তি করার পর আপাতত তিনি ভালো আছেন।”

পারিবারিক সূত্রে খবর, গত রবিবারেও একটি অনুষ্ঠানে তাঁর মঞ্চে ওঠানামা করতে খানিক অসুবিধা হচ্ছিল। কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। গতকাল, সোমবার রাতে আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে, শ্বাস নিতে পারছিলেন না পরিচালক। তড়িঘড়ি বাড়ির কাছাকাছি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...