Saturday, March 21, 2026

ভাই ও দিদিকে খু*ন করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘা*তী যুবক, চাঞ্চল্য বেলঘরিয়ায়

Date:

Share post:

ভাই ও দিদিকে খুন করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল দাদা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়(Belgharia)। তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ(Police)। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটির ৩৩ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ গুহ রোড এলাকার এক আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন সজল চৌধুরী। তাঁর সঙ্গেই থাকতেন অবিবাহিত দিদি রানু চৌধুরী ও ভাই বিমল। মঙ্গলবার সকালে পুকুরে সজলের দেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে দেশ উদ্ধার করে। এরপর তদন্তে নেমে সজলের ফ্ল্যাটে পুলিশ গেলে দেখা যায় বাইরে থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ দেখে ভিতরে আর দুটি মৃতদেহ রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দিদি ও ভাইকে খুন করে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সজল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ায় অত্যন্ত মিশুকে ছিল এই পরিবার। চিত্র শিল্পী হিসেবে পরিচিত ছিলেন সজল। এলাকায় বাচ্চাদের আঁকা শেখাতেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চরম আর্থিক সঙ্কট থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন সজল। আর্থিক সংকট থেকেই সজল এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয়, পারিবারিক কোনও বিবাদ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...