Thursday, May 14, 2026

এলিতেলি মন্তব্যের পাল্টা মিঠুনকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর  এলিতেলি মন্তব্যের পাল্টা মিঠুনকে ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।মিঠুনের মন্তব্যের জবাবে কুণাল অতীতের অনেক ঘটনার কথা তুলে ধরেন।তিনি দাবি করেন এই এলিতেলির কাছে  মিঠুনকে অনেক কারণে আসতে হয়েছিল। তবে মিঠুন যে ভাল অভিনেতা, তারও উল্লেখ করেন কুণাল।

বিস্ফোরক কুণাল দাবি করেন, রাজনৈতিক কারণে অনেক বারই মিঠুন তাঁর সাহায্য নিয়েছেন। এমনকি, অভিনয়ের ক্ষেত্রেও। কুণাল বলেন, আজ যাঁকে উনি এলিতেলি গঙ্গারাম বলছেন তাঁর সঙ্গে কেমন যোগাযোগ ছিল তিনি তা নিজে ভাল করে জানেন। আমি এখনও বলছি, ওই চরিত্রটায় পরান বন্দ্যোপাধ্যায় ঢের ঢের ভাল অভিনয় করতেন। একই সঙ্গে তিনি বলেন, মিঠুনদা যে ভাল অভিনেতা তা তো অস্বীকার করা যাবে না। কিন্তু ভাল অভিনেতা মানেই সব ছবি হিট করবে তা তো বলা যায় না। যদি টিআরপি-র কথা উনি বলেন, তবে ক’টা ছবি করেছেন আর ক’টা হিট তার হিসাব করলেই বোঝা যাবে।

এর পরে ‘এলিতেলি গঙ্গারাম’ মন্তব্যের জবাবে নানা বিস্ফোরক দাবি করেন কুণাল। তিনি সাফ জানান, ওঁকে এই এলিতেলি গঙ্গারামের সঙ্গে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঝামেলা মেটাতে হয়েছিল। এর সঙ্গে গিয়েই সুভাষ চক্রবর্তীর সঙ্গে দূরত্ব মেটাতে হয়েছিল। এর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের কাছে গিয়েই পদ্মশ্রীর সুপারিশ পাঠাতে হয়েছিল। কুণালের আরও সংযোজন, উনি তো নিজেকে সাপ বলেন। সাপের মতোই উনি মরসুমে মরসুমে খোলস বদলান।

উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির কর্মসূচিতে ত্রিপুরা সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মিঠুন ‘এলিতেলি গঙ্গারাম’ বলে কুণালকে কটাক্ষ করেন। এরপরই মিঠুনকে কার্যত ধুয়ে দিলেন কুণাল।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...