Thursday, May 14, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ে মৃ*ত্যু ৩ ভারতীয় সেনা জওয়ানের

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। এবার খাদে পড়ে মৃত্যু হল ৩ ভারতীয় সেনার জওয়ানের। আজ, বুধবার সকালে কুপওয়াড়ার মাছল সেক্টরে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রোজকার রুটিন অনুযায়ী ওই তিন জওয়ান এলাকায় টহল দিচ্ছিলেন। তখনই আচমকা পায়ের নীচে থাকা বরফের আস্তরণ সরে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বরফের স্তর সরে যাওয়ায় শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে সোজা খাদের নীচে গিয়ে পড়েন ওই তিন জওয়ান। ৩ জনই ভারতীয় সেনার ডোগরা রেজিমেন্টের বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন বলে সেনা বাহিনী সূত্রে খবর। জওয়ানদের দেহগুলি উদ্ধার করেছে সেনা। জানানো হয়েছে, বুধবার সকালে কুপওয়াড়ার মাছল প্রাত্যহিক টহলদারী চালানোর সময় ১ জন জুনিয়র কমিশনড অফিসার ও ২ জন অন্যান্য র‌্যাঙ্কের জওয়ান-দের একটি দলের প্রত্যেকে খাদে পড়ে যান। পায়ের নীচের বরফ পিছলে যেতেই এই দুর্ঘটনা। এই ৩ বীর সৈনিকদের দেহ উদ্ধার করা হয়েছে।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...