Sunday, May 17, 2026

বাইক নিয়ে সপ্তপদী যাত্রা ক্যানিং-এর নবদম্পতির

Date:

Share post:

বাইকে বিয়ে ব্যাপারটা শুনতে যতটা অন্যরকম লাগছে ঠিক ততটাই চমক দেওয়ার উদ্দেশ্য নিয়ে নিজের বিয়ের প্ল্যানিং (Wedding Planning) করেছিলেন ক্যানিংয়ের (Canning)মমতা পল্লীর যুবক বিশ্বজিত সরকার (Biswajit Sarkar)৷ স্কুল জীবন থেকে ভালবাসার গল্প শুরু হয়েছিল, দীর্ঘ প্রেম পর্বে সাক্ষী একমাত্র বাইক। তাই সাতপাকে ঘোরার মুহূর্তে সেই বাইকেই সওয়ার হলেন বর।

আর ৪-৫ টা সাধারণ বিয়ের মতোই হতে পারত এই গল্পটাও। কিন্তু বাইকে প্রেম, বাইকে বিয়ে আর বাইকে বউ নিয়ে বাড়ি আসাতে চমকে গেলেন সকলেই। গোটা ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের মমতা পল্লীর বাসিন্দা অক্ষয় সরকার ও কানন সরকারের একমাত্র সন্তান বিশ্বজিৎ। স্কুলে পড়াশোনা করার সময় থেকেই ক্যানিংয়ের পুরাতন খেয়াঘাট সংলগ্ন এলাকার পৌলমী বেরার (Poulami Bera)সঙ্গে পরিচয় হয় তাঁর ৷ সেখান থেকেই শুরু হয় তাঁদের প্রেমপর্ব। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয় পৌলমী ও বিশ্বজিতের। বিয়ের কয়েকদিন আগেই বিশ্বজিৎ তার বন্ধুদের সঙ্গে গাড়ি ভাড়া করার জন্য কথা বলেন। তখনই নতুন আইডিয়া, বিয়ে হবে বাইকে চড়ে। এর পর ফুল দিয়ে সাজানো হয় বুলেট বাইক। কোর্ট প্যান্ট পরে গলায় বিয়ের মালা পরে বাইক চালিয়ে কনের বাড়ির পথে রওনা দেন বিশ্বজিৎ। তবে চমকের আরও বাকি। কারণ বাঙালি বিয়ে হল তবে গির্জায়। সেখানে যীশুকে সাক্ষী করে বিয়ে সারেন তাঁরা৷

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...