Wednesday, May 20, 2026

বিদেশ থেকে টাকা পাঠানোর খরচে কাটছাঁট! বড় সিদ্ধান্ত জি ২০-এর আর্থিক বিষয়ক কমিটির

Date:

Share post:

এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ কমানোর প্রতিশ্রুতি রক্ষায় জি ২০-এর (G 20) সদস্য দেশগুলি পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। বর্তমানে এই হার গড়ে ৬ শতাংশের মতো। তবে আগামী দিনে তা ৩ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কলকাতায় ৩ দিনের জি ২০-এর প্রথম গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুসান (Global Partnership For Financial Inclusion) বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা চঞ্চল চাঁদ সরকার (Chanchal Chand Sarkar)।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা বলেন, এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ বা রেমিটেন্স ফি (Remittance Fee) কমানো জি ২০ বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। এ ব্যাপারে আগেই সদস্য দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আর সেই লক্ষ্যে এখনও পর্যন্ত কতটা এগোনো গিয়েছে তা এবারের বৈঠকে তা পর্যালোচনা করে দেখা হয়।

পাশাপাশি ব্যাঙ্কিং (Banking), বিমা (Insurance) সহ আর্থিক ক্ষেত্রে সুযোগসুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এছাড়াও ডিজিট্যাল অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মূলধন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তিন দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান চঞ্চল চাঁদ সরকার।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পিআইবি-এর পূর্বাঞ্চলীয় মহা নির্দেশক ভূপেন্দ্র কান্থলা। জি-টোয়েন্টির বৈঠকের শেষ লগ্নে আগত ভিনদেশী অতিথিদের রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে কলকাতার মুখরোচক স্ট্রিট ফুড চেখে দেখানোর ব্যবস্থা করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হলের পাশের জমিতে স্ট্রিট ফুডের মোট ২০টি স্টল দেওয়া হয়।

 

 

Related articles

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...