Sunday, May 17, 2026

দীর্ঘ লড়াইয়ের ফল, অবশেষে নিয়োগপত্র পেলেন এসএসসি’র বঞ্চিত চাকরি প্রার্থীরা

Date:

Share post:

দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষার অবসান। রাজ্যে শিক্ষক নিয়োগে বঞ্চনার শিকার হয়েছিলেন যে সকল যোগ্য প্রার্থী, অবশেষে নিয়োগ পেলেন তাঁরা। ৫১ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:আজ ৬৫ বঞ্চিত যোগ্য প্রার্থীকে চাকরিতে নিয়োগ করতে চলেছে এসএসসি

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের। নির্দেশে নিয়োগে আগেই ভুয়ো সুপারিশের কথা জানানো হয়। আদালতের নির্দেশ মেনে ঘুরপথে চাকরি পাওয়া ১৮৩ জন অযোগ্য প্রার্থী তালিকাও প্রকাশ করেছে কমিশন।

কমিশন সূত্রে খবর, Rank Jumping-র মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সন্ধান করতে গিয়েই ওই ১৮৩ জনের হদিশ মিলেছে। তাঁদের সকলেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিকে ডিআইদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ভুয়ো সুপারিশ পাওয়ার পরেও এখনও চাকরিতে যোগ দেননি ১০২ জন। সেই শূন্যপদে এবার প্য়ানেল থেকে বঞ্চিত প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। শুক্রবারই সুপারিশপত্র দেওয়ার জন্য ৬৫ জনকে ডেকে পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তথ্য যাচাইয়ের পর, তাঁদের মধ্যে ৫১ জন নিয়োগপত্র পেলেন এদিন।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...