Saturday, May 16, 2026

ভারতের সাফল্যে খুশি নয় হলিউড, ‘নাটু নাটু’ নিয়ে উন্মাদনা নেই বিদেশী দর্শকের !

Date:

Share post:

ভারতবর্ষের কাছে গর্বের মুহূর্ত ছিল যখন ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের (80th Golden Globe Awards) মঞ্চে পুরস্কার পেল দক্ষিণী ছবি ‘আরআরআর’ (RRR)। সাফল্য এসেছে একটি গানের হাত ধরে যার নাম ‘নাটু নাটু’ (Natu Natu)। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের (80th Golden Globe Awards) সঙ্গীত বিভাগে মনোনয়ন পেয়েছিল এস রাজামৌলী (S Rajamouli) পরিচালিত RRR সিনেমার এই গানটি। প্রতিযোগিতায় ছিল টেলর সুইফ্‌টের (Taylor Swift) কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার (Lady Gaga) কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্‌ট মি আপ’, গিয়েরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটিও। কিন্তু ব্রিটিশ ভূমিতে হাসি ফুটল ভারতীয় সিনেমার (Indian Cinema)। আর সেটাই মেনে নিতে পারছে না হলিউড। সেই কারণেই কি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা সঙ্গীতের পুরস্কার পেল, তখন উল্লাস বা উন্মাদনা তো অনেক দূরের কথা, সামান্য হাততালি দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না বেশির ভাগ দর্শক? সোশ্যাল মিডিয়ায় (Social media) সমালোচনার ঝড়।

২০২২ সালে ভারতীয় বিনোদন জগতে একগুচ্ছ দক্ষিণের সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এস রাজা মুভি পরিচালিত ‘আর আর আর ‘সিনেমা ঘিরে যথেষ্ট উন্মাদনা দেখা যায় ভারতীয় দর্শকদের মধ্যে। এই চলচ্চিত্র রেকর্ড ব্যবসা করেছে। যে গানটি নিয়ে এত কথা সেই নাটু নাটু’ গানটিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-কে কণ্ঠ দিয়েছেন রাহুল সিপলিগঞ্জ এবং কলা ভৈরব।৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গান এবং সেরা বিদেশি ভাষার ছবির জন্য মনোনীত হয়েছিল এস এস রাজামৌলির ছবি। ‘নাটু নাটু’ প্রথম ভারতীয় সিনেমার গান যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীতের পুরস্কার পেয়েছে। খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতজুড়ে শুভেচ্ছার বন্যা, বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। কিন্তু পুরস্কার মঞ্চে এ কেমন আচরণ? পুরস্কার মঞ্চে জয়ের মুহূর্তের ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। সেখানেই লক্ষ করা যায় হলিউডের প্রতিক্রিয়া। ভারতীয় ছবির গান সেরার সম্মান পাওয়ায় বিশ্বনাগরিকদের অধিকাংশই যে কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি, তা স্পষ্ট দেখা গিয়েছে। সেরা হওয়ার দৌড়ে সকলকে পিছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’, সেটা কি মেনে নিতে পারছে না হলিউড? এইসব প্রশ্নই এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...