Sunday, May 17, 2026

মাধ্যমিক ২০২৩: পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় “নো” সিভিক, শুধু পুলিশ, থাকবে রিয়েল টাইম অ্যাপ

Date:

Share post:

শুধুমাত্র প্রাইমারি টেট বা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি নয়, রাজ্য শিক্ষা দফতর একাডেমিক স্তরের পরীক্ষাগুলিকেও আরও নিরাপত্তা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে চাইছে। আর তাই চলতি বছর মাধ্যমিক নিয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন:সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলক সিসিটিভি! নকল রুখতে কড়া পদক্ষেপ পর্ষদের  

আগামী ফেব্রুয়ারিতে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। পরীক্ষাকেন্দ্রে মোতায়েন পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের হাতে যে মোবাইল থাকবে না, সেকথা আগেই জানানো হয়েছিল। এবার জানিয়ে দেওয়া হল পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা বলয়ে রাখা হবে না কোনও সিভিক ভলেন্টিয়ারকে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র পুলিশ কর্মীরাই। স্কুলস্তরের জীবনের প্রথম বড় পরীক্ষায় নিরাপত্তা “নিশ্ছিদ্র” করতে এই উদ্যোগ।


কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সাধারণত স্থানীয়দেরই সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়। ফলে কোনও না কোনওভাবে তাঁরা প্রভাবিত হয়ে যেতে পারেন। তাই আগাম সতর্ক থেকে সেই সামান্যতম সম্ভাবনাও এবার এড়াতে চাইছেন পর্ষদ সভাপতি অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সদাসতর্ক থাকতে চালু করা হচ্ছে “রিয়েল টাইম” অ্যাপ। তার মাধ্যমে ভেন্যু সুপারভাইজারদের প্রতিনিয়ত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগে সুবিধা হবে।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...