Saturday, March 14, 2026

ফিফার সেরার তালিকায় নেই রোনাল্ডো, রয়েছেন মেসি-নেইমার

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রথমে ক্লাব বিতর্ক তারপর বিশ্বকাপের সময় কোচের সঙ্গে বিতর্ক। আর এবার কেরিয়ারে প্রথমবার ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকা থেকে বাদ পড়লেন সিআরসেভেন। বৃহস্পতিবার রাতে ২০২২-এর ফিফা সেরা ১৪ জনের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, নেইমার, এমবাপেরা থাকলেও নেই রোনাল্ডো।

২০২২ সালে ফুটবলের দুনিয়ায় যাঁরা ভাল খেলেছেন তাঁদেরই জায়গা হয়েছে এই তালিকায়। দেশের ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলও সেখানে বিচার করা হয়েছে। ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি ছাড়া আর্জেন্তিনা দল থেকে জায়গা পেয়েছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে অংশ না নেওয়া চার তারকা এই তালিকায় জায়গা পেয়েছেন। গতবারের ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জিমা এবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেননি। বিশ্বকাপ শুরুর আগেই আবার চোট পেয়ে বসেন সাদিও মানে। এরলিং হালান্ড এবং মহম্মদ সালাহদের দেশ নরওয়ে এবং মিশর বিশ্বকাপে যোগ্যতাঅর্জনই করতে ব্যর্থ হয়। তাই তাঁদেরও খেলা হয়নি টুর্নামেন্টে। এরা সকলেই রয়েছেন বর্ষসেরার তালিকায়। এছাড়াও জায়গা করে নিয়েছেন জুডে বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইন, আশরাফ হাকিমি, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার।

২০১৬ এবং ২০১৭-য় ফিফার বর্ষসেরা ফুটবলার জিতেছিলেন পর্তুগিজ মহাতারকা। তারপরের তিন বছর তিন জন ফাইনালিস্ট হিসাবে বাছাই তালিকায় নাম তুলেছিলেন। এবার ফিফার বিশেষজ্ঞদের প্যানেল যে বাছাই তালিকা প্রকাশ করেছে, সেখানে প্ৰথমবার খুঁজে পাওয়া গেল না সিআরসেভেনকে।

একনজরে ১৪ জনের তালিকা: লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমা, হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইন, এরলিং হালান্ড, আশরাফ হাকিমি, রবার্ট লেয়নডস্কি, সাদিও মানে, লুকা মদ্রিচ, নেইমার, মহম্মদ সালাহ, ভিনিসিয়াস জুনিয়র।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...